স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৪ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮০৫ জন। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। সোমবার (২৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৮৪ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনায় একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭০ জনের । চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভর্তি হওয়া ১৯ হাজার ৮০৫ রোগীর মধ্যে ১৮ হাজার ২৬৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪১ জন রোগী।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। বাগেরহাটে ৪৭ জন, যশোরে ২৭ জন, কুষ্টিয়ায় ১৪ জন, সাতক্ষীরায় ১৩ জন, মাগুরায় ১০ জন, চুয়াডাঙ্গায় ৯ জন, মেহেরপুরে ৮ জন এবং নড়াইলে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঝিনাইদহে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাগেরহাটে ২ হাজার ৪৭৯ জন, যশোরে ১ হাজার ৯৯৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button