স্থানীয় সংবাদ
আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রতিবন্ধি সংস্থা নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার ছিল মনোয়নপত্র বিক্রির শেষ দিন। সে মতে ৭টি পদের বিপরিতে মনোয়নপত্র বিক্রি করা হয়েছে ২০টি। মোট ভোটার ৮৪ জন। চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন, সদস্য মোবাশ্বের হোসেন শ্যামল ও মাহমুদুল হাকিম নাহিদ এবং সমাজসেবার প্রতিনিধি। আগামী ১৯ নভেম্বর কাশিপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



