স্থানীয় সংবাদ

নগরীতে কেসিসির অবৈধ ফুটপাত দখলদার উচ্ছেদ অভিযান

# ১০ ফুটপাত দখলদারকে অর্ধ লাখ টাকা জরিমানা #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার দিন ব্যাপী নগরীতে ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। বিগত কয়েক বছর ধরে দখলদার স্থাপনা এ অভিযানে উচ্ছেদ করে রেকর্ড করেছে কেসিসি। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। তাঁর সাহসী পদক্ষেপ সকল অবৈধ দখলদারদের মনে ভীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এটা নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছে। এ অভিযানের কারণে কেসিসির প্রশাসক নগরবাসীর নিকট বাহবাহ পাচ্ছেন। মঙ্গলবার সকালে টিমটি ময়লাপোতা মোড় হয়ে গল্লামারি এলাকায় দিয়ে সোনাডাঙ্গা থানার সামনে হয়ে আবারো গল্লামারি এলাকায় অভিযান চালায়। বিকেলে টিমটি ডাকবাংলা, ক্লে রোড এলাকায় অভিযান চালায়। এ সময় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ১০ জন দখলদারকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়। এ মধ্যে রয়েছে, ময়লাপোতা মোড় আরমানকে ২ হাজার টাকা, সোহাগকে ২ হাজার টাকা, মোশারেফকে -১ হাজার টাকা, জসিমকে ২ হাজার টাকা, কাশেম নগরে মামুন ১০ হাজার টাকা, সৌমিক কুমার ৫ হাজার টাকা, কাশেমনগর জয়নন্দী ১০ হাজার টাকা, সোনাডাঙ্গা সজিব ১০ হাজার টাকা, আঃ মান্নান ৩ হাজার টাকা, নিরালায় খায়রুজ্জামান ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার নগরীতে অবৈধ ইজিবাইক -এর বিরুদ্ধে অভিযান চলবে বলে পেশকার শহিদুল ইসলাম জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button