স্থানীয় সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান : ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-২

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা। বুধবার ২৮ অক্টোবর দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই উপজেলার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৯ বোতল উইনসেরেক্স (ডওঘঈঊজঊঢ) কফ সিরাপ, ১০৯টি শাড়ি, পাঁচটি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button