স্থানীয় সংবাদ

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরের বারাকপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে শেখ আল আমীন নামের বাংলা লিংক ডিস্টিবিউটর কে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ফোনের পাওয়ার ব্যাংক ছিনতাই হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনার পর আহত আল আমীন কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার শেখ আবুল হাসেম এর ছেলে বাংলালিংক অফিসের ডিস্ট্রিবিউটর শেখ আল আমীন মটরসাইকেলযোগে বাগেরহাট অফিসে আসার পথে অজ্ঞাত ৩ ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত করে কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ফোনের পাওয়ার ব্যাংক নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিস জানায়, ছিনতাই ঘটনার খবর পেয়ে থানার একটি টহল টিম ওই এলাকা পরিদর্শনসহ ঘটনা তদন্ত করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button