স্থানীয় সংবাদ
খুলনা জেলা সংবাদপত্র হকার ইউনিয়নের সিনিয়র সদস্য মানিকের ইন্তেকাল : শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার ইউনিয়নের সিনিয়র সদস্য মহাশয়ের পাশা দৌলতপুর নিবাসী মোঃ আনোয়ার হোসেন মানিক বয়স ৭০ বছর শনিবার দুপুর দেড় ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার বাদ এশা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে দুটি ছেলে একটি মেয়ে সহ স্ত্রী রেখে গেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলার সংবাদপত্র ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম তালুকদার। সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।



