স্থানীয় সংবাদ
সাংবাদিকদের রোগমুক্তি কামনায় খুলনা সাংবাদিক ইউনিয়ন

খবর বিজ্ঞপ্তি ঃ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ আবুল বাশার, সিনিয়র সদস্য শেখ আব্দুল হালিম, দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ এনামুল হক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ইউনিয়নের সদস্য প্রদ্যুৎ কুমার ভট্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের আশু রোগমুক্তি কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক বিমল সাহা, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।


