তারেক রহমানের খুলনা সফর সফল করতে তেরখাদা দিঘলীয়া রুপষা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি হেলালের

তেরখাদা প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বরের খুলনা সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, এ সফর স্মরণীয় করে রাখতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে খুলনায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন তুলে ধরতে হবে।
খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা এলাকায় আয়োজিত এক প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নভেম্বর তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, খুলনার মানুষের সঙ্গে বিএনপির গভীর সম্পর্ক রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। এ আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দলের নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দলীয় ঐক্যের ওপর গুরুত্ব
দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য হেলাল বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি কিংবা নেতৃত্বের প্রতিযোগিতাকে কেন্দ্র করে দলে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না।
তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। তাই নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গুপিয়ার বিল জনগণের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা
এলাকার জলাশয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়ে আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকার কোনো বিলে দখলদারত্ব চলতে দেওয়া হবে না। গুপিয়ার বিল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে জনগণের সম্পদ দখল করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকার প্রাকৃতিক সম্পদ জনগণের কল্যাণে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন যাঁরা
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান ও সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও জিএম কামরুজ্জামান টুকু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপির সদস্য আনিচুজ্জামান আনিস, মোল্যা এনামুল কবীর, আরিফুর রহমান ও মোল্যা রিয়াজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের সভাপতি মো. শহিদুল ইসলাম তালুকদার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম লোটাস, জেলা জাসাসের সভাপতি এমডি আজাদ আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি শাহানাজ ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার ও রয়েল আজম।
সভায় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মহিউদ্দিন শেখ, জাকির হোসেন জমাদ্দার, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, শফিকুল ইসলাম, বাদশা জমাদ্দার, সৈয়দ নিয়ামত আলী, খন্দকার শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক, মহিতোষ ভট্টাচার্য, শিহাব সরদার, ফিরোজ মাহমুদ, দুরুল মোল্যা, মনিরুজ্জামান ফকির, সেলিম রেজা, ফরহাদ হোসেন, মাঈনুল হাসান, মাসুদ খান, খান আলিম হাসান, জাহিদুল ইসলাম রবি, খান ওলিয়ার রহমান, শিহাবুল ইসলাম, মুক্তাদির বিল্লাহ, শাহজামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু ও শারমিন আক্তার আঁখিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, সদস্যসচিব এসএম আবু সাঈদ, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, ওসমান গনী, রাজু দাস, নাঈম আহম্মেদ, শামীম মোল্যা ও জান্নাতুন নাঈম।



