স্থানীয় সংবাদ

দু’ দফা নোটিশের পর নগরীর বেওয়ারিশ গরু-ছাগল ধরতে কেসিসি এ্যাকশান শুরু

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর ঘুরে বেড়ানো বেওয়ারিশ গরু, ছাগল, ভেড়া ও মহিষের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের এ্যাকশান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা নগরীর নিরালা এলাকায় বেওয়ারিশ গরু ছাগল আটকের অভিযান চালান। তবে তারা প্রথম দিন আটকাতে না পারলেও মালিকদের হাতে রেড সিগন্যাল নোটিশ দিয়ে এসেছেন। এই ধারাবাহিকতায় নগরীর অন্যান্য এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস। তিনি বলেন, গরুর খামারিদের তাদের পশু বেঁধে লালন পালন করার জন্য গত ২৯ জুলাই ও ১ অক্টোবর দু’ দফা চিঠি দেয়া হয়। ওই চিঠিতে বেওয়ারিশ পশুর খামারিদের তাদের পশু বেঁধে পালনের অনুরোধ করা হয়। বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা নগরীকে ক্লিন গ্রীন সিটি গড়ে তুলতে নগরীর সড়কের পাশে নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হচ্ছে। যা এখন অব্যাহত রয়েছে। কিন্তু নগরীর বেওয়ারিশ গরু, ছাগল, ভেড়া, মহিষ সড়কের পাশে লাগানো বৃক্ষ খেয়ে নস্ট করে ফেলছে। এ গাছ রক্ষায় এসব পশু বেঁধে পালনের কোন বিকল্প নেই। তারই ধারাবিহকতায় গতকাল এ অভিযান শুরু হয়েছে। একই সাথে পশুর মালিকদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ গাছ রক্ষায় কাউকে ছাড় দিতে নারাজ। তিনি পশুর মালিকদের তাদের পশু বেঁধে পালনের অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button