স্থানীয় সংবাদ

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ২ পদে নির্বাচন স্থগিত

# সভাপতিসহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত #

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন আগামী আজ শনিবার ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশতঃ পদ দুটির নির্বাচন স্থগিত করে নির্বাচন কবে তা পরবর্তিতে জানানো হবে বলে গতকাল রাতে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় সমিতির পক্ষ থেকে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডঃ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তার মধ্যে ৬টি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থ্কাায় সভাপতিসহ ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি পদে হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল হক, কোষাধ্যক্ষ পদে সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে মুনসুর আহমেদ, সদস্য পদে সেন্টু মিয়া ও ইয়াসিন আরিফ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button