স্থানীয় সংবাদ
নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মটর সাইকেলসহ চালক আটক

স্টাফ রিপোর্টারঃ নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মটর সাইকেল চালকসহ মটর সাইকলে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলো আলী অপি। তার বাড়ি নগরীর অগ্রণী ব্যাংক কলোনী। সদর থানার ওসি লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অপিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেফ করেন। তবে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। এ ঘটনায় কেসিসির নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছেন।



