স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে এসআরবির সঙ্গে অস্ত্রধারীদের গুলি বিনিময়

# পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩ রাউন্ড গুলি ছুঁড়ে এসআরবি-৬
# তল্লাশী করে ঘটনাস্থল হতে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ওই ধারাবাহিকতায় অভিযান পরিচালনাকালে খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদককারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি ফোর্সেস সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সূত্রে জানা গেছে। এসআরবি-৬ এর মিডিয়া সেল সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এসআরবি-৬ আরো জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-৬ এর এ ধারাবাহিক অভিযান চলমান থাকবে বলে জানান এসআরবির সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button