দিঘলিয়া উপজেলা জামায়াতের তৃতীয়বারের মতো আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল হাসান

দিঘলিয়া প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখায় তৃতীয়বারের মতো আমীর নির্বাচিত হয়েছেন দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের আদর্শিক গ্রাম হিসেবে খ্যাত সুগন্ধি গ্রামের কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ আবুল হাসান। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর রুকনদের গোপন মতামতের ভিত্তিতে তিনি এ গুরু দায়ীত্বভার গ্রহণ করেছেন চলতি সেসনের জন্য।
দ্বিবার্ষিক নির্বাচনে পরপর তিন বারসহ মোট চার বার ইমারতের দায়িত্বভার অর্পিত হয় তাঁর ওপর। তিনি হলেনÑসদা নিভৃতচারী, সদালাপী, সব্যসাচী, প্রগতিশীল চিন্তক, মানুষ তৈরির কারিগর, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, সততার সম্ভারে সমুজ্জ্বল সুগন্ধি আদর্শ গ্রামের কৃতি সন্তান মাওলানা আবুল হাসান। তাঁর এই গুরুদায়িত্ব পাওয়ায় জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর সকল কর্মীসহ সকল জনশক্তিসহ সুগন্ধিবাসীসহ দিঘলিয়ার সর্বস্তরের মানুষ আনন্দে আন্দোলিত, বিমোহিত আর উদ্বেলিত। সকলে নব নির্বাচিত দিঘলিয়া উপজেলা আমীরের জন্য মহাবিশ্বের মহান অধিপতি মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন পার্থিব জগতে সুস্থ সমাজ বিনির্মাণে গঠনমূলক আর দূরদর্শী কাজের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমিন।



