খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

# ১৪ পদের বিপরিতে ২৭ জন প্রার্থী #
স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ ২৯ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ হলেন, চেয়ারম্যান: সাবেক সভাপতি অ্যাড. শেখ নুরুল হাসান রুবা, সদস্য: অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সদস্য: অ্যাড. এস. মুজিবর রহমান। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশায় এগিয়ে যাক খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রম। সকল আইনজীবীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন হোক সৌহার্দ্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। সে অনুযায়ী ১৪টি পদের বিপরিতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি গ্রুপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত প্যানেল হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ১১ দল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. মোল্লা মাসুম রশীদ ও এড. লস্কর শাহ আলম, ২টি সহ-সভাপতি পদে প্রার্থী হলেন এড, এবিএম ওমর আলী, এড. মোঃ কামাল হোসেন ও এড. আঃ মান্নান, এড, এএএম মুনিবুজ্জামান, সাঃ সম্পাদক পদে এড, তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও এড. শফিকুল ইসলাম, ১টি যুগ্ম সম্পাদক পদে এড. জয়দেব কুমার সরকার ও এড. হানিফ উদ্দীন, ১টি লাইব্রেরী সম্পাদক পদে এড. এসএম সাইফুর রহমান সুমন ও এড, জিএম মোহেব্বুুর রসুল্, ১টি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জুলকার নাইম ও হাফিজুর রহমান, সদস্য পদে ১৩ জন, তারা হলেন, ইসরাত জাহান তিষা, উজ্জল চন্দ্র দে, মিজানুর রহমান বাবু, মিলন মাহমুদ, মোশাররফ হোসেন শেখ ও শারমিন মারিয়া মুক্তি, এসএম মাহাবুবুর রহমান, মুজাহিদুল ইসলাম, এসএম রুহুল আমিন, লুৎ ফর রহমান, শর্মিলা রানী কুন্ডু, শেখ হুসাইন কবির। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী দক্ষিণ ভবনের দ্বিতীয়তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. মোমিনুল ইসলাম বলেন, নির্বাচনের সকল কার্যক্রম শেষ হয়েছে। যথারীতি আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



