স্থানীয় সংবাদ

শিরোমনি বাজার সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্বোধন

# আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার : খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমনি বাজার সম্মিলিত ব্যবসায়ী সমিতির শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল ৮ টায় , শিরোমনি কেডিএ কাঁচা বাজার সংলগ্নে অনুষ্ঠিত হয়েছে।শিরোমনি বাজার সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি, শিরোমনি বাজার বণিক সমিতির এডহক কমিটির সাবেক সদস্য ও খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা সোলাইমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন , খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এবং ২নং কেসিসি ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ইবাদত হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ্ এবং বাংলাদেশ সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগের সভাপতি এ এইচ এম শাহিন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন আটরা গিলাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাংবাদিক সাইফুল্লাহ তারেক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button