স্থানীয় সংবাদ

দৌলতপুর দিবা-নৈশ কলেজের ১১ বছরের আর্থিক অনিয়ম অনুসন্ধানে অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার: খুলনার দৌলতপুর কলেজ (দিবা-নৈশ), দৌলতপুরের জুলাই ২০১৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের আর্থিক কার্যক্রম ও বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে গঠিত অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গঠিত অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা কমিটি এ প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ এনামুল কবীর, দাতা সদস্য শেখ নাসির উদ্দিন, হিতৈষী সদস্য গাজী আসিফুল হক, বিদ্যোৎসাহী সদস্য এসএম মিজানুর রহমান ও মোঃ সেলিম রেজা। এ ছাড়া অভিভাবক প্রতিনিধি মোঃ নাজমুল হক, মোঃ সরোয়ার ও মোঃ মোয়াদ্দেছ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ সদরুজ্জামান। অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৌলতপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. ইমদাদ সাঈদী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ মার্শাল টিটো হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজমা খাতুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিন রিসার্চার অ্যাডভোকেট মোঃ শাহিদুল ইসলাম, আহসান মিশন অ্যান্ড কেয়ারের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মেজবাউল ইসলাম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জি এম আনিসুর রহমান।খুলনার দৌলতপুর কলেজ (দিবা-নৈশ)-এ ব্যাপক আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং নিয়োগসংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। কলেজটির জুলাই ২০১৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত অভ্যন্তরীণ সমন্বিত নিরীক্ষা প্রতিবেদনে মোট ৫ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫০৯ টাকার আর্থিক ক্ষতি ও আত্মসাতের বিষয় উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে কলেজের অধ্যক্ষ এ. এস. এম. আনিসুর রহমানের নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত ও প্রশিক্ষণসংক্রান্ত যোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহার নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে।দৌলতপুর কলেজে ৫ কোটি ১০ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অধ্যক্ষ আনিসুর রহমানের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে নিরীক্ষা কমিটি নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিইডিপি (ঈঊউচ) প্রকল্পে জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ ৪৮ হাজার ১৮৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া কলেজের ‘আবু সুফিয়ান অডিটোরিয়াম’ ভবনের দোতলা নির্মাণে আনুমানিক এক কোটি টাকা ব্যয়ের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আর্থিক ক্ষতি ও আত্মসাতের দুটি খাতে যথাক্রমে ৩ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৯৬২ টাকা এবং ১ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৫৪৭ টাকার হিসাব তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে মোট আর্থিক ক্ষতি ও আত্মসাতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫০৯ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button