জাতীয় সংবাদ

ফেনীর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রবাহ রিপোর্ট : ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। শিপন পৌর এলাকার বাউরপাথর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করেন। পায়ে গুলি লাগায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে জানতে পারি গ্রামের শিপন বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button