জাতীয় সংবাদ

আগুনে পুড়ে নাজুক অবস্থায় গাজী টায়ারের ভবন, শুরু হয়নি উদ্ধার অভিযান

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। তবে ভবনটি নাজুক অবস্থায় থাকায় ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-২) উপসহকারী পরিচালক আবদুল মন্নান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ভবনটি খুব নাজুক অবস্থায় রয়েছে। টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ ছাড়া ভেতরে যাওয়া সম্ভব না। দেখা গেছে, ভবনটির জরাজীর্ণ অবস্থা। কিছুক্ষণ পর পর ভবনের পলেস্তারা খসে পড়ছে। ভবনের আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, ভবনে অনেক হিট আছে। ফলে এই বিষয়ে মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার ভোর ৫ টায় আগুন নেভানোর কথা জানালেও বিকাল থেকে ফের ভবনটিতে আগুন জ¦লে ওঠে। সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা বাড়ে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button