প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলি। গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে বাকুতে আসন্ন ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলন, জ¦ালানি, বাণিজ্য, ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে একটি পরিকল্পিত বিমান পরিষেবা চুক্তি নিয়ে আলোচনা হয়। ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানীতে ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যেখানে কমপক্ষে ৩২ হাজার লোক প্রধানত জলবায়ু অর্থের কণ্টকাকীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে আসবেন। রাষ্ট্রদূত হুসেনলি দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের ওপর জোর দেন এবং বাকু ‘নতুন সুযোগ’ এবং আরও ব্যবসার জন্য দরজা খোলার উপায় খোঁজার কথা বলেন। তিনি বলেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র দপ্তরের একটি আলোচনা হয়েছে। আজারবাইজান বাংলাদেশের সঙ্গে একটি বিমান পরিষেবা চুক্তি সই করতে চেয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানকে ‘একটি ভালো বন্ধু’ বলে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর দাবি জানান। তিনি আজারবাইজানীয় জনগণ, এর নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন।

