জাতীয় সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৫, মামলা ৬৩

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৫ জনকে গ্রেপ্তার ও ৬৩টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, গত সোমবার ২৪ ঘণ্টায় মহানগরীর ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে অভিযান চালান হয়। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও হোন্ডা পেট্রোল টিম ছিল। এছাড়া, সিটিটিসি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও র‌্যাবের টহল টিম এবং এপিবিএনের ২০টি চেকপোস্ট অভিযান চালায়। অভিযানে ১১ জন ডাকাত, ৩৩ জন ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ৯ জন চোর, ২৮ জন মাদক কারবারি, ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে সাতটি চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা, রড, বাঁশের লাঠি, মোবাইল ফোন, মোটরসাইকেল ও টমটম। এছাড়া, ১৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ২,৪৪৯ পিস ইয়াবা ও আট লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button