জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মো. মনোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবারঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন। আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি। মো. মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন। আদাবর থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মো. মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button