জাতীয় সংবাদ
ট্রাইব্যুনাল পরিদর্শনে মার্কিন সাবেক দু’ রাষ্ট্রদূত

প্রবাহ রিপোর্টঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিদর্শনে এসেছেন মার্কিন সাবেক দুই রাষ্ট্রদূত। তারা হলেন- উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস।বুধবার বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন।বৈঠক শেষে দুপুর সোয়া ১২টার দিকে মার্কিন সাবেক দু’ রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল ত্যাগ করেন।



