জাতীয় সংবাদ

২০২৬ সালে দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করবে: প্রেস সচিব

প্রবাহ রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির এলডিসি থেকে উত্তরণ নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবো। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, এই কাজে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০২৬ সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের জাতীয় মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাণিজ্য সক্ষমতা আরও বাড়বে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button