জাতীয় সংবাদ

রায়ে সন্তুষ্ট আবরারের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা

প্রবাহ রিপোর্ট : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নি¤œ আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদ- ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এ রায় দেন। রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ গণমাধ্যমকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর হয়। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ আগস্টের পরে আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্যে হয়ত এটি কার্যকর হয়েছে। তবে এখনও অনেক কার্যক্রম বাকি আছে। সেগুলো যেন দ্রুত সম্পন্ন হয়ে আমাদের সেটাই চাওয়া থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তী সময়ে আমরা একটি দৃষ্টান্ত রাখতে পারবো যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারও যেনও এমন না হয়। এদিকে রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা জানান, তারা সংক্ষুব্ধ, ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী,সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button