জাতীয় সংবাদ

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদ-

প্রবাহ রিপোর্ট : সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা দায়ে আসামি জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যুদ-ের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ২ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ)। সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান ঢাকা জেলার দোহার থানার বানাঘাটা গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর সকাল ৯টার দিকে তাদের বাড়ির পাশে সবজি ক্ষেত্রে সবজি আনতে যায়। ফেরার পথে আসামি জিয়াউর রহমান পার্শ্ববর্তী ধইঞ্চা ক্ষেতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং ধারালো অস্ত্র (চাকু) দিয়ে ভিকটিমের গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা দোহার থানায় মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১২ মার্চ মামলাটি তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক সৈয়দ মেহেদী হাসান আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button