আহলান সাহলান মাহে রমজান

মাহে রমজানুল মোবারকের আজ ১৯তম দিবস। আর একদিন পরেই নাজাতের বার্তাবাহী সমাপনী দশকের সূচনা হবে। মাহে রমজান আসলেই আমাদের মধ্যে পরকালীন ভয় জাগ্রত হয়। এজন্য বেশি বেশি করে আমরা দোয়া মুনাজাতে জান্নাতের কামনা করি। আর জাহান্নাম থেকে পানাহ্ চাই। এ মৌসুমে হাশর নশর ও কিয়ামত সম্পর্কেও প্রচুর পরিমাণে আমাদের নাড়া দেয়। দুনিয়া নিয়ে আজকের যুগের লোকজন এত বেশি ব্যস্ত থাকে যে, কিয়ামত/পরকাল নিয়ে ভাববার ফুরসতই পায় না। কিন্তু হঠাৎ করে গত দুই-এক মাস ধরে ‘পৃথিবী ধ্বংস হবে’- এ নিয়ে নানা অভিমত শোনার পর মানুষের জিজ্ঞাসা ও উৎকণ্ঠার শেষ নেই। পৃথিবী ধ্বংস হওয়ার বৈজ্ঞানিক ও জ্যোতিষ যুক্তি-তর্ক যেমন রয়েছে, তেমনি এ বিষয়ে রয়েছে ব্যাপক ধর্মীয় ব্যাখ্যা ও পূর্বাভাস।
কুরআন হাদিসের বর্ণনামতে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে এখানে বহুমাত্রিক ও নানা অস্বাভাবিক কর্মকা- পরিচালিত হবে। এখানে আবির্ভূত হবে দাজ্জাল নামের এক ভ- ও জালিমের। আসবেন ঈসা নবী (আ.)। নি¤েœাক্ত দীর্ঘ হাদিসের মাধ্যমে আমরা সেসব বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব। সাহাবী নাওয়াস ইবনে সাম’য়ান (রাদি.) থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘দাজ্জাল’ সম্পর্কে আলোচনা করলেন। তিনি কখনো বিষয়টিকে অবজ্ঞার সুরে প্রকাশ করলেন আবার কখনো গুরুত্ব দিয়ে প্রকাশ করলেন। এমনকি আমাদের ধারণা হলো দাজ্জাল খেজুর বাগানের কোনো এক স্থানে লুকিয়ে আছে। যখন আমরা তার কাছ থেকে ফিরে যাচ্ছিলাম তিনি আমাদের প্রকৃত
তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম হে আল্লাহর রাসুল (স.)! আপনি সকাল বেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন। আপনি তা কখনো অবজ্ঞাভাবে এবং কখনো গুরুত্বসহকারে প্রকাশ করেছিলেন। এতে আমাদের ধারণা হয়েছিল, সম্ভবত ওই সময়ে সে খেজুর বাগানের কোথাও অবস্থান করছে। তিনি বললেন, তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের ফেতনার খুব একটা আশঙ্কা করি না।
যদি আমার উপস্থিতিতে সে আত্মপ্রকাশ করে তবে আমি নিজে তোমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াব। আর যদি আমার অবর্তমানে সে আত্মপ্রকাশ করে তবে প্রত্যেককে নিজেরই তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আল্লাহ আমার অবর্তমানে তোমাদের রক্ষক। দাজ্জাল ছোট কোঁকড়ানো চুল বিশিষ্ট যুবক। তার চোখ হবে ফোলা। আমি তাকে আবদুল ‘উয্যা ইবনে কাতান’ সদৃশ মনে করি।



