জাতীয় সংবাদ

বাঘায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

প্রবাহ রিপোর্ট ঃ রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শিক্ষার্থীর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গত বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক যুবক ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়ের মা বাড়িতে আসলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় ওইদিন রাতে জয় হোসেনকে প্রধান আসামী করে বাঘা থানায় ধষর্ণের অভিযোগে মামলা দায়ের করেন। শিশুকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। জয়কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button