জাতীয় সংবাদ

রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় মামলা করা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার-পুলিশ। মুগদা থানার এসআই আল-আমীন জানান, গত বুধবার ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই থানা এলাকায় মঙ্গলবার ১৩ বছরের আরেক কিশোরীকে পূর্ব পরিচিত প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদের ওপরে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা-মা বাইরে ছিলেন। এসআই আল-আমিন বলেন, গ্রেপ্তার দুই জন দায় শিকার করেছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। একই থানার এসআই তহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ১৫ বছরের এক কিশোরীকে সিয়াম (১৮) নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ১৫ মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০)। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি ওই কিশোরীর পূর্ব পরিচিত। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে নিজের কাছে নেয় আলিফ। পরে গত ২৩ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ করলে গত বুধবার মামলা হয়। ওই যুবক পলাতক। এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button