জাতীয় সংবাদ

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

প্রবাহ রিপোর্ট ঃ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের চাপায় আলেয়া (৩) নামে একটি শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন। শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, দুপুরে স্বামী মাহামুদ মিয়ার কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার জন্য আলেয়াকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে পলাশবাড়ী আলহামরা বাস কাউন্টারে যাচ্ছিলেন তার মা। পথে ঢোলভাঙ্গা বাজারের কাছে বেপরোয়া গতির আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার এসআই মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button