জাতীয় সংবাদ

বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫০৮

প্রবাহ রিপোর্ট : সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৩৫ জন। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৩৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫০৮ জনকে। অভিযানে ৬ রাউন্ড সীসা কার্তুজ, ৩টি ছোরা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ১টি বিদেশি পিস্তল, ১০পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মাহিন্দ্রা ১১০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button