জাতীয় সংবাদ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢ়ুকিয়ে দিলো বিএসএফ

প্রবাহ রিপোর্ট : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে তাদের বাংলাদেশে ঢ়ুকিয়ে দেওয়ার পর আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বলে জানায় বিজিবি। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় ৩৬২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশ ইন করা হয়। আটককৃতরা হলেন- মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়। আপাতদৃষ্টিতে আমাদের মনে হয়েছে, তারা সবাই রোহিঙ্গা।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button