জাতীয় সংবাদ

যারা ক্ষমতায় যেতে চান, তারা সংস্কার চান না: এবি পাটির মঞ্জু

প্রবাহ রিপোর্ট : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যারা ক্ষমতায় যেতে চান, তারা সংস্কার চান না। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ পাঁচটি কমিশনের নিয়োগ তারা আগের মতো নির্বাহী বিভাগের হাতে রাখতে চান। আমরা মনে করি, এ পদ্ধতিতে নিয়োগের কারণে অনেক সময় দলীয় ও আঞ্চলিকতা কাজ করে। এতে সঠিক ব্যক্তি বাছাই করা হয় না। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মাঝে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, বিদ্যমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশন ও মানবাধিকার কমিশনের নিযোগগুলো দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়োগ হয়। লাখো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত পটপরিবর্তনে এমনটি চললে তাদের স্বপ্ন বৃথা যাবে। তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এনসিসি গঠনে একমত। আমরাও এর পক্ষে। এটি দুই প্রক্রিয়ায় হতে পারে। সংসদ থাকলে একভাবে। আর সংসদের বাইরে অন্যভাবে। সেটিও আলোচনা সাপেক্ষ। তবে এবি পার্টি এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চায় না। অবশ্য এতেও বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে আমাদের আপত্তি নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button