জাতীয় সংবাদ

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ : থাকবে সরকারি ছুটি

প্রবাহ রিপোর্ট ঃ ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এখন থেকে প্রতিবছর এই দিনে ছুটি থাকবে। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ব্যাপারে আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। তিনি আরও জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আগামী ২৩ জুন সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button