জাতীয় সংবাদ

করোনায় আরেকজনের মৃত্যু : শনাক্ত ১০

প্রবাহ রিপোর্ট : দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এ সময় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৯ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা যান ২০ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৫২৮ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button