জাতীয় সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আশুলিয়ায় জনসভা করবে বিএনপি

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বুধবার জনসভা করবে দলটি। গতকাল মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির এই বিষয়টি জানানো হয়। জনসভাটি বুধবার বেলা ৩টায় আশুলিয়ায় (আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানোর স্থানে) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং পরিচালনায় থাকবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button