জাতীয় সংবাদ

না.গঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৪ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পেয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, চাঁদাবাজির অভিযোগে তোফা ও আসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button