জাতীয় সংবাদ

ব্লগার অভিজিৎ হত্যা: যাবজ্জীবন প্রাপ্ত ফারাবী কারামুক্ত

প্রবাহ রিপোর্ট : লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত শফিউর রহমান ফারাবী কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তিনি মুক্তি পান। কাশিমপুর কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে একটানা এ কারাগারে বন্দি ছিলেন। আদালত থেকে গত বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শফিউর রহমান ফারাবীকে গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত ছিলেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button