জাতীয় সংবাদ

হত্যা মামলায় দুজনের মৃত্যুদ-, একজনের যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদ- ও একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় এবং যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি হলেন, মো. আহসান প্রকাশ ইয়াছিন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ বলেন, ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়কে মৃত্যুদ- ও প্রত্যেকে ২৫ হাজার টাকা করে অর্থদ- দিয়েছেন আদালত। অন্য আসামি মো. আহসানকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলা নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশে একটি ঘর থেকে মাহফুজ রহমানের লাশ উদ্ধার করা হয়। আসামিরা ভিকটিমের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে পালখিন ও স্কচটেপ মেরে মুখ আটকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর হত্যাকা-কে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ভিকটিমের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস লাগিয়ে দোতলা ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০২২ সালের ২৫ জানুয়ারি আসামি বিরুদ্ধে দ-বিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button