জাতীয় সংবাদ

ফ্রান্সসহ চার দেশে এনআইডি কার্যক্রমে সরকারের সম্মতি পেলো ইসি

প্রবাহ রিপোর্ট : ফ্রান্সসহ চারটি দেশে আরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম পরিচালনা করতে সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এই কার্যক্রমে সম্মতি পেয়েছে সংস্থাটি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে কার্যক্রম হাতে নেওয়ার উদ্যোগ সম্পন্ন করেছে ইসি। উল্লেখ্য, বর্তমানের ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। এসব দেশ থেকে ৫০ হাজার প্রবাসী ভোটার হয়ে এনআইডি নিতে আবেদন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button