জাতীয় সংবাদ

টুকরো করে ইলিশ বিক্রির নির্দেশনা চেয়ে আবেদন!

প্রবাহ রিপোর্ট : দেশের সব শ্রেণির নাগরিক যাতে ইলিশের স্বাদ নিতে পারে এবং সহজ প্রাপ্যতার জন্য টুকরো করে ইলিশ বিক্রির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন জানানো হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব বরাবর এ আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম। গতকাল বুধবার এ তথ্য জানান আবেদনকারী। আবেদনে বলা হয়েছে, ইলিশ আমাদের জাতীয় গৌরবের প্রতীক, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে ইলিশের উপস্থিতি আমাদের জীবনযাত্রার অংশ হয়ে আছে। অথচ দেশের সাধারণ জনগণ, বিশেষ করে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত শ্রেণি, মৌসুমকালীন সময়েও ইলিশ মাছের স্বাদ নিতে পারে না। অতীতে, বিশেষত নব্বইয়ের দশক পর্যন্ত, একটি পরিবার সহজেই বাজার থেকে ইলিশ কিনতে পারতো। কিন্তু বর্তমান সময়ে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর অন্যতম কারণ, সরকার নির্ধারিত কোনও ন্যায্যমূল্য নেই, ফলে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করে বিক্রি করছে। অন্যদিকে, বাজারে ইলিশ মাছ টুকরো করে বিক্রির কোনও ব্যবস্থা না থাকায় ক্রেতারা অল্প পরিমাণে, যেমন দুই-এক টুকরো বা একটি পিস, কিনতে পারছে না। এতে ইলিশ শুধু উচ্চবিত্তের ভোগ্যপণ্য হিসেবে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ইলিশ আহরণকারী জেলেরা সরকারি বিভিন্ন প্রকল্প, ভর্তুকি ও সুবিধা ভোগ করে থাকেন, অথচ ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ইলিশ কেনার অধিকার থেকে বঞ্চিত। ইলিশ হলো একটি প্রাকৃতিক সম্পদ; যা সমুদ্র ও নদীতে স্বাভাবিকভাবে প্রজনন ও উৎপাদিত হয়। এর উৎপাদন খরচ প্রায় নেই বললেই চলে। তবুও মৌসুমে বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। জাতীয় মাছ কেবল একটি খাদ্যদ্রব্য নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের স্মৃতি, আমাদের প্রজন্মের সঙ্গে জড়িয়ে থাকা গৌরব। কিন্তু যদি সাধারণ মানুষই ইলিশ ভোগ থেকে বঞ্চিত হয়, তবে এই জাতীয় ঐতিহ্য ক্রমে এক শ্রেণির জন্য সীমাবদ্ধ হয়ে পড়বে, যা কোনভাবেই কাম্য নয়। অতএব, উপরের বিষয়গুলো বিবেচনা করে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা; ইলিশের দাম নিয়ন্ত্রণে আনা; জনগণের কাছে বিক্রয় সংক্রান্ত তথ্যাদি সম্প্রচারের ব্যবস্থা করা এবং বাজারে ইলিশ মাছ খ- আকারে বিক্রির বাধ্যতামূলক ব্যবস্থা প্রবর্তন করার জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। এতে দেশের প্রতিটি শ্রেণির মানুষ ইলিশের স্বাদ নিতে পারবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button