জাতীয় সংবাদ

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

প্রবাহ রিপোর্ট : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। নুরের হামলাকে রাজনীতির জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি। গতকাল শনিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিবির সভাপতি। সেখানে তিনি বলেন, ‘নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’ জাহিদুল ইসলাম বলেন, ‘এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ শিবির সভাপতি আরও বলেন, ‘এ ধরনের নির্মম হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button