জাতীয় সংবাদ

অনলাইন প্লাটফর্মে জুয়ায় জড়ালে কারাদ- ও কোটি টাকা জরিমানা

প্রবাহ রিপোর্ট : সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি এবং প্রতারণার সাথে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারির কথা জানানো হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী— যদি কোনো ব্যক্তি অনলাইনে বা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন, পরিচালনা করেন, খেলায় অংশগ্রহণ করেন, খেলায় সহায়তা করেন, উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশ নেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তবে সেই ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধী হিসেবে পরিগণিত হবে। এ অপরাধে সেই ব্যক্তি অনধিক দুই বছর কারাদ-ে অথবা অনধিক এক কোটি টাকা অর্থদ-ে বা উভয় দ-ে দ-িত হবে।

এতে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এক্ষেত্রে সে অনধিক দুই বছর কারাদ-ে অথবা অনধিক বিশ লাখ টাকা অর্থদ-ে বা উভয় দ-ে দ-িত হবে।
আবার যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে কোনো অপরাধ সংগঠিত করে তবে সেই ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদ-ে বা পঞ্চাশ লাখ টাকা অর্থদ-ে বা উভয়দ-ে দ-িত হবে।
ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে জানিয়ে এতে বলা হয়েছে, অন্তর্র্বতী সরকার এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button