জাতীয় সংবাদ

নড়েচড়ে উঠা সেই নবজাতকের হাসপাতালে মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ চাঁদপুর পৌর কবরস্থানে কবর দেয়ার সময় নড়েচড়ে উঠা সেই নবজাতকের হাসপাতালে মৃত্যু হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ডিএনএ টেস্টে করিয়ে সেই নবজাতক শিশুটির জানাযার ব্যবস্থা করা হয়েছে। রাত ২:৩০ মিনিটে চাঁদপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে জানাযা শেষে সেই পৌর কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। উল্লেখ্যঃ গত রোববার দুপুরে একজন অজ্ঞাত কেউ একটি কার্টনে করে নবজাতক শিশুটিকে চাঁদপুর পৌর গো-রস্থানে দা-ফনের জন্য দিয়ে যায়। সেখানকার গোরখোদক শিশুটিকে দাফনের জন্য আজান দিয়ে জানাজার প্রস্তুতি নিলে কার্টুন খুলে দেখেন শিশুটি নাড়াচড়া করছে। বিষয়টি তাৎক্ষণিক সেখানে আলোচিত এবং চাঞ্চল্যের হয়। খবর পেয়ে সংবাদ কর্মিরাও ছুটে আসেন সেখানে। পরে নবজাতকে উদ্ধার করে চাঁদপুর ফেমাস হাসপাতালে নেয়া হয় এবং স্থানীয় সংবাদকর্মিসহ মানবিক লোকজনের সহায়তায় বাচ্চাটিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কিন্তু গত রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত শিশুটি এনআইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button