জাতীয় সংবাদ

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) হিসেবে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন মনোনীত হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির চাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন। আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করলো ছাত্রদল। প্যানেল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্যানেল ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলা হয়, খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ-খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শহীদুল কায়সার, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-দফতর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রীকল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো. জাবেদ, সদস্য ফয়সাল প্রান্ত বাবর, সদস্য মিজান মিয়া, সদস্য নুসরাত জাহান, সদস্য এস এম তরিকুল ইসলাম রিমন ও সদস্য তায়েফ হোসেন ইমন। প্যানেল ঘোষণার পর নাসির উদ্দীন নাসির বলেন, আমরা বিশ্বাস করি, সাহসী, মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। ছাত্রসমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছেন, তাদেরই প্যানেলে মনোনীত করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। যদিও এখানে আমরা বিভিন্ন কারচুপির অভিযোগ পেয়েছি। একই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হলো। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে ছাত্রদলের প্রার্থীদের বেছে নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, প্রশাসন এখানে পক্ষপাতমূলক আচরণ করছে। তারা একটি দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button