জাতীয় সংবাদ

এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান। দগ্ধরা হলেন- মোঃ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। দগ্ধদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী থানার দলপুর বউবাজার এলাকায় বসবাস করেন।হাসপাতালে নিয়ে আসা ইবার ছোট বোন ফারজানা আক্তার বলেন, গত শুক্রবার রাত দেড়টার দিকে বাসার ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। সে সময় এসি বিস্ফোরণের সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন।চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে মোহাম্মদ তুহিন হোসেন শরীরের ৪৭ শতাংশ, ইবা আক্তারের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন জনকে ভর্তি নেওয়া হয়েছে। এছাড়াও একজনকে অবজারভেসনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button