জাতীয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর নোট রেখে যাওয়া হচ্ছে: গণপূর্ত উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : পরবর্তী সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর নোট রেখে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সরকারে যারা আসবেন তারা সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা করেন। গতকাল সোমবারসচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আপনি এত বড় মন্ত্রণালয়ে ছিলেন কি রেখে যাচ্ছেন পরবর্তী সরকারের জন্য বা কাজ এগিয়ে নেওয়ার জন্য কি আহ্বান থাকবে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, সাকসেসের নোট রেখে যাচ্ছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব নিয়েছিল, আমরা ১৮ মাস জনগণের স্বার্থে রাষ্ট্রে যে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য। আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করে আমাদের সাকসেস নোট রেখে যাচ্ছি। উনারা দেখবেন কি করেছি, আমরা কি উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কি ধরনের কাজগুলো করেছি। তারপর উনারা উনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এ সরকার দুর্নীতিতে এক ধাপ এগিয়েছে টিআইবি রিপোর্টে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান খান বলেন, আইবিকে জিজ্ঞাসা করেন। এটা টিআইবিকে জিজ্ঞাসা করতে হবে উনারা যে রিপোর্ট করেছেন রিপোর্টের ভিত্তি, জনগণের আলোচনা এবং টিআইবি রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। কারণ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন তাদের সঙ্গে কথা বলেন হয়তো চিত্র আলাদা হবে। আর অনেক জায়গাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় সংস্কার কমপ্লিট হয়নি। আশা করি সেগুলো কমপ্লিট হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button