জাতীয় সংবাদ

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা : শিশির মনির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গতকাল সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়রা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট। শরিকদের মধ্যে জামায়াত ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button