জাতীয় সংবাদ

শিক্ষাখাতে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ শিক্ষার্থীদের ক্লাসমুখী করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা এবং কারিগরি শিক্ষায় জোর শিক্ষাখাতের এই তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা (রিভিউ) করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তৃতীয়ত, কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে টেকনিক্যাল বা কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, “দুর্নীতি হবে না, হতে পারে না- আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। ” শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button