জাতীয় সংবাদ

শিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

প্রবাহ রিপোর্ট ঃ শিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ মার্চ) নিউ মেক্সিকোর একটি আদালত এ জরিমানা প্রদানের নির্দেশ দেন। আদালতের ভাষ্য, সংস্থাটি তার প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা সম্পর্কে গ্রাহকদের বিভ্রান্ত করেছে এবং এর ব্যবহারকারীদের শিশুদের যৌন নির্যাতনসহ বিভিন্ন ক্ষতির সুযোগ করে দিয়েছে। এটিই আদালতের প্রথম রায় যেখানে মেটাকে তার প্ল্যাটফর্মে সংঘটিত কার্যকলাপের জন্য দায়ী করা হয়েছে। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ বলেছেন, মেটা শিশুদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে প্রাধান্য দেওয়ার জন্য যে সমস্ত শিশু ও পরিবারকে মূল্য দিতে হয়েছে, আদালতের এ রায় তাদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। তিনি আরও বলেন, মেটার নির্বাহীরা জানতেন যে তাদের পণ্য শিশুদের ক্ষতি করে, তারা নিজেদের কর্মীদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছেন। যা জানতেন সে সম্পর্কে জনসাধারণের কাছে মিথ্যা বলেছেন। আজ আদালত পরিবার, শিক্ষাবিদ এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে যোগ দিয়ে বলেছেন, আর নয়। ২০২৩ সালের ডিসেম্বরে তোরেজের দপ্তর থেকে মামলাটি করা হয়। সেই বছরের এপ্রিলে প্রকাশিত গার্ডিয়ানের দুই বছরব্যাপী একটি অনুসন্ধানের পর এ মামলাটি করা হয়, যেখানে দেখানো হয়েছিল কীভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশু যৌন পাচারের বাজারে পরিণত হয়েছে। অভিযোগে সে অনুসন্ধানের কথা বেশ কয়েকবার উল্লেখ করা হয়। আদালত নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য মেটাকে সর্বোচ্চ ৫ হাজার ডলার জরিমানা, মোট ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। আদালত ‘অন্যায় অনুশীলন আইন’ (টহভধরৎ চৎধপঃরপবং অপঃ)-এর অধীনে নিউ মেক্সিকো কর্তৃক আনা উভয় দাবির জন্যই মেটাকে দায়ী বলে রায় দিয়েছেন। মেটা জানিয়েছে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং তোরেজের বিরুদ্ধে ‘নির্দিষ্ট কিছু নথি বেছে নিয়ে চাঞ্চল্যকর ও অপ্রাসঙ্গিক যুক্তি’ দেওয়ার অভিযোগ করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button