জাতীয় সংবাদ

জামালপুরে পেট্রোল কালোবাজারে বিক্রি : ৩ হাজার ৫৩ লিটার পেট্রলসহ আটক ৭

প্রবাহ রিপোর্টঃ জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রল তেলসহ সাত জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি বাজার থেকে ওই সাত জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায়। বাকিরা জামালপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। স্থানীয় লোকজন বলছেন, সারা দেশের মতো জামালপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে, কোথাও আবার সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে পাম্পে অল্প পরিমাণে তেল মিললেও খোলা বাজার ও কালোবাজারে বাড়তি দামে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একটি অসাধু চক্র জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে কেন্দুয়া কালীবাড়ি বাজারে ড্রামে করে পেট্রল তেল মজুত করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে বাজারে অবস্থান নেন তারা। পরে ১৪টি ড্রামে ৩ হাজার ৫২ লিটার পেট্রলসহ সাত ব্যক্তিকে আটক করেন তারা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় জনতা তেল জব্দ ও সাত জনকে আটক করেন। পরে পুলিশ পাঠিয়ে তাদের থানায় আনা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button